করোনা ভাইরাসের সংক্রামক রোধের জন্য রাজ্যের মূখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে লকডাউন কর্মসূচী চলছে। লকডাউনের পর থেকেই কড়া হাতে রাস্তায় নেমেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।
রায়গঞ্জ শহরের বিভিন্ন এলকায় বুধবার পুলিশি টহলদারি শুরু হয় বেলা বাড়ার সাথে সাথে। পুলিশের সক্রিয়তা আরও বেশী করে বাড়িয়ে দেওয়া হয়। এদিন শহরের প্রান কেন্দ্র বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত নাকা চেকিং শুরু করে পুলিশ।
এদিন জেলা পুলিশ সুপার সুমিত কুমারের নেতৃত্ব অন্যান্য পুলিশ কর্মীরা পথ চলতি মানুষদের আটকায় । সঠিক কারন না জানালে পুলিশের ক্রোধের মূখে পড়তে হয়। পুলিশ সুপার জানান, পুলিশ আইন না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment