আমেরিকা
ফেরত চিকিৎসক দম্পতি হাতে প্রসব হওয়ার পর, তিন
প্রসূতি মা ও সদ্যোজাতদের মিলল না করোনা উপসর্গ।।স্বস্তির নিঃশ্বাস চিকিৎসক
দম্পতির। বেশ কিছুদিন ধরে খবরের
শিরোনামে এসেছিল চিকিৎসক দম্পতি।
সম্প্রতিকালে আমেরিকা ফেরত চিকিৎসক দম্পতি ভাস্কর সোম ও রত্না সোম গত ১৭ মার্চ মঙ্গল বার আমেরিকা থেকে ফিরে বসিরহাট নৈহাটি এলাকায় নার্সিংহোমের
মালিক দম্পতি চিকিৎসক তিনজন প্রসূতি মাকে সিজার করেছিলেন। পাশাপাশি কয়েক শ রোগীকে
দেখেছিলেন এই খবর চারিদিকে জানাজানি হতে নড়েচড়ে বসে বসিরহাট স্বাস্থ্য জেলা
দপ্তর থেকে শুরু করে বসিরহাট পুলিশ প্রশাসন।
ইতিমধ্যে ওই চিকিৎসক দম্পতিকে হোম
কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
সিল করে দেওয়া হয়েছেন
নার্সিংহোম। দম্পতির চিকিৎসক দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিল
রাজ্যের মানুষ। কিন্তু
শেষ পর্যন্ত তাদের হাতে সিজার হওয়া তিন প্রসূতি
মা দীপিকা মন্ডল, রেশমা বিবি ও সঞ্চিতা বিশ্বাস ও
তাদের সদ্যোজাত শিশু সম্পূর্ণ সুস্থ বলে জানালেন বসিরহাট জেলা স্বাস্থ্য আধিকারিক
দেবব্রত মুখোপাধ্যায়।
চিকিৎসক দম্পতির সংস্পর্শে আসা সদ্যজাতও এখন সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল থেকে তাদের ছেড়ে
দেওয়া হয়েছে। সরাসরি স্বাস্থ্য আধিকারিক দেবব্রত বাবু চিকিৎসক দম্পতিকে ক্লিনচিট না দিলেও
ঘুরিয়ে বললেন তাদের কোন করোনার উপসর্গ পাওয়া যায়নি। সব মিলিয়ে স্বস্তির
নিঃশ্বাস ফেললো বসিরহাটের মানুষ। ইতিমধ্যে বসিরহাট মহকুমা মোট ৫৩ জনের
উপসর্গও দেখা দিয়েছিলো, তাদের
মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। তাদেরকে ছুটি দেওয়া হয়েছে।
বাকি ৪১ জন এখন আপাতত সুস্থ। তারা হোম কোয়ারান্টিনে রয়েছেন। বসিরহাট মেরুদন্ডি, কর্মতীর্থ ও জেলা
হাসপাতাল মিলিয়ে প্রায় ৭৩ টা আইসোলেশন বেডের ব্যবস্থা
করা হয়েছে জরুরী ভিত্তিতে। প্রতিদিন হাসপাতাল আউটডোরে জ্বর সর্দি কাশি
শ্বাসকষ্ট এই উপসর্গ কয়েকশো রোগী বসিরহাট জেলা হাসপাতালের আসলে
তাদের লালা রস নিয়ে বেলেঘাটা আইডিতে পাঠানো হচ্ছে।

No comments:
Post a Comment