বউ শ্বশুর বাড়িতে না যাওয়ায় স্ত্রী ও শাশুড়িকে কোপালো জামাই - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

বউ শ্বশুর বাড়িতে না যাওয়ায় স্ত্রী ও শাশুড়িকে কোপালো জামাই






গত ৬ বছর ধরে  বউ বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে না আসায় আজ মেয়ের বাপের বাড়ি এসে ধারালো দা দিয়ে শাশুড়ি আর বউকে এলোপাথাড়ি কোপাল জামাই। উত্তর ২৪ পরগনা অশোকনগর কালবাড়ি  এলাকায় এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 




জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ অশোকনগর দেবীনগর এলাকার বাসিন্দা সোনাই বাগচী হঠাত  স্ত্রী বাপের বাড়ি হাজির হয়। দাবী করে তাকে এখনই তার সঙ্গে শ্বশুর বাড়ি যেতে হবে। শাশুড়ি রমা অধিকারী (৫০) আপত্তি জানায়। এতেই  ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে আনা ধারালো দা নিয়ে হামলা চালায় সে। 





আহত বধূর অভিযোগ,  বেশ কয়েক বছর ধরেই মায়ের কাছেই থাকেন তিনি। স্বামী  কোনরকম কাজ করেনা।  মদ্যপ অবস্থায় অত্যাচার করে সেই কারণে দুই সন্তানকে নিয়ে তিনি  ৬ বছর ধরে মায়ের কাছেই থাকেন।  তিনি মায়ের কাছে আছেন আজ সকালে ওই যুবক এসে উপস্থিত হয় এবং বলতে থাকে তাকে এখনই তার সঙ্গে চলে যেতে হবে। 





স্ত্রী রূপা  রাজি না হওয়ায় ব্যাগের মধ্যে নিয়ে আসা বের করে  সোনাই শাশুড়ি রমাকে এবং স্ত্রী রুপাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।  স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এই যুবককে ধরে ফেলে এবং উত্ত মাধ্যম দেয় 





বর্তমানে শাশুড়ি গুরুতর জখম অবস্থায় অশোকনগর হাসপাতালে ভর্তি আছে।  আহত অবস্থায় গৃহবধূ  নিজের বাড়িতে আছেন।  অভিযুক্তকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad