করোনার ভয়াবহ গ্রাসে দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশেও লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত'র সংখ্যা। করোনার প্রভাব পড়েছে রাজ্যের পোলট্রি ব্যাবসাতেও।
ব্যাপক হারে মুরগির চাহিদা কমে যাওয়ায় রবিবার জ্যান্ত মুরগি ছুড়ে ফেলে ক্ষোভ প্রকাশ করল মুরগি বিক্রেতারা। রবিবার ধুপগুড়ি জেলা পরিষদ বাজারে এভাবে বিক্ষোভ দেখান পোলট্রি মুরগি বিক্রেতারা।
বিক্রেতাদের অভিযোগ,করোনা আতঙ্কের জেরে কেউ মুরগির মাংস খেতে চাইছে না।ব্যাপক হারে কমে গিয়েছে মুরগির বিক্রি।এদিন রবিবার থাকা সত্ত্বেও সকাল থেকে ১০ কেজি মাংসও বিক্রি হয়নি।সেজন্য তারা ঠিক করেছেন, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তারা ব্যাবসা বন্ধ রাখবেন।

No comments:
Post a Comment