পঞ্চায়েত অফিসে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গঙ্গারামপুরে। সোমবার রাত্রি একটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের ২ নং বেলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত কার্যালয় ও স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র প্রায় কয়েক হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে।
সোমবার সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ প্রশাসন ও গঙ্গারামপুর ব্লকের বিডিও। ঘটনায় পঞ্চায়েত অফিসে লাগানো সিসিটিভি ফুটেজের হার্ডডিক্স চুরি করে নিয়ে গেছে চোরেরা।

No comments:
Post a Comment