করোনা ভাইরাসের আতংক থেকে বাচতে মাস্ক বা সেনেটাইজেসন বাজারে বেশি দামে বিক্রি রোধ করতে এবার বালুরঘাট শহরের ওষুধের দোকান গুলিতে হানা দিল পুলিশ।
আজ বিকালে বালুরঘাট শহরের ব্যাস্ততম অফিস এলাকায় দুটি ওষুধের দোকানে আচমকাই হানা দেয় জেলা পুলিশের ইনফোর্সমেন্টের আধিকারিকরা।
যদিও পুলিশ ওই অসুধের দোকান গুলিতে হানা দিলেও ওষুধের দোকান গুলির তরফে পুলিশকে জানানো হয় তাদের কাছে এই মুহুর্তে মাস্ক বা স্যানিটেজাশেনের কোন মাল মজুওত নেই।
কেননা নায্য দামে তারা ওই সব সামগ্রী ডিলারের কাছ থেকে না পাওয়ায় তারা ওই মাল বিক্রি করার জন্য মজুত করেনি। যদিও এই মুহুর্তে এই আতংকে চাহিদা থাকলেও মাল মজুত না থাকার দরুন কোন গ্রাহকের কাছেই তারা বিক্রি করতে পারছেনা। বেশি দাম নেবার তো প্রশ্নই নেই বলে ওষুধের ব্যবসায়ীরা জানিয়েছে।
যদিই পুলিশ কালোবাজারে এই সব জিনিষ বিক্রি যাতে না হয় সেদিকে নজর দিয়েই আজ থেকে বালুরঘাট শহরের পাশাপাশি জেলার অন্য শহর গুলিতে নজরদারি চালাবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

No comments:
Post a Comment