মুক্তিপণ চেয়ে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 March 2020

মুক্তিপণ চেয়ে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তি





 উত্তর ২৪  পরগনার নপাড়া থানার বাসিন্দা  দীপেন্দ্র দে সরকার নামে এক ব্যাক্তিকে  ৭ মার্চ বনগাঁ থেকে বাগদার বাগীতে নিয়ে এসে আটকে রেখে  ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে মারধর করার অভিযোগ উঠলো। তার থেকে দুস্কৃতীরা  ২ টি মোবাইল ও সোনার জিনিস কেড়ে নেয় বলেও অভিযোগ।




 শুক্রবার রাতে ওই ব্যক্তি পালিয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে এসে ভর্তি হয়।  তারপর সে  সেলিম মণ্ডল , শাজাহান মণ্ডল,সুজিত রায়,  শাহাদাত মণ্ডলের নামে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।





 অভিযোগ পেয়ে সেলিম মণ্ডল , শাজাহান মণ্ডলকে গ্রেপ্তার করে বাগদা থানার  পুলিশ।  শনিবার ধৃত দুই জনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হলে ৩ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয় বিচারক।

No comments:

Post a Comment

Post Top Ad