মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে কার্যত উপেক্ষা করে উপর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ' বেনফিশ' দপ্তরের অতিথি নিবাস বিয়ে বাড়ির অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া চলছে।
শুক্রবার রাতে রায়গঞ্জ শহরের খরমুজাঘাট রোডের উপর বেনফিস দপ্তরের ওই অতিথিনিবাসে রীতিমতো ঘটা করে প্যান্ডেল বেধে বিয়ের অনুষ্ঠান হয়।শনিবার এই ঘটনা জানাজানি হতেই প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।ইতিমধ্যেই জেলা শাসক অরবিন্দ কুমার মিনা নিজে এই ব্যপারে খোঁজ খবর নিতে শুরু করেছেন।

No comments:
Post a Comment