করোনা আতংকে বালুরঘাট ডিপোতে বাস জীবানুমুক্ত করা হলো - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনা আতংকে বালুরঘাট ডিপোতে বাস জীবানুমুক্ত করা হলো





গণপরিবহন ব্যবস্থায় যাতে করোনার সংক্রমণ না ছড়ায়, সেই ব্যবস্থা নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বালুরঘাট ডিপোতে বাস গুলিকে জীবানুমুক্ত করার কাজ করতে দেখা যায়।



দূরপাল্লা এবং স্বল্প পাল্লার সমস্ত বাস গুলি ফিরে আসার পর পুনরায় রুটে যাওয়ার আগে বাস গুলিকে ধোওয়ার পাশাপাশি জীবাণুমুক্ত করা হয় জীবাণুনাশক স্প্রে করে।




অপরদিকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বালুরঘাট বাসস্ট্যান্ডে টিকিট কাউন্টারের পাশে করোনা সংক্রমণ রুখতে সতর্কতামূলক পোস্টার সাঁটানো হয়েছে। যাত্রীদের কাছ থেকে গাড়ি ভাড়া বাবদ টাকা লেনদেনের কারণে বাস কন্ডাক্টর দের স্যানিটাইজার ব্যবহার করতে বলা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad