করোনা ভাইরাসের প্রভাব পড়েছে মালদার পর্যটন শিল্পেও - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনা ভাইরাসের প্রভাব পড়েছে মালদার পর্যটন শিল্পেও




করোনা ভাইরাসের জেরে মালদার পর্যটন শিল্পেও প্রভাব পড়তে চলেছে। আজ থেকে মালদায় অবস্থিত পান্ডুয়াতে গৌড় আদিনাতে যে সকল স্মৃতিসৌধ রয়েছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকেবন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর যার ফলে পর্যটকরা এই স্মৃতিসৌধ গুলি দর্শন করতে পারছেন না। হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।





 কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে জানানো হয়েছে আগামী একমাস মালদার গৌর অবস্থিত বারোদুয়ারী, চামচিকা মসজিদ,ফিরোজ মিনার সহ একাধিক স্মৃতিসৌধ গুলি রয়েছে তা বন্ধ রাখা হচ্ছে। এই এলাকার স্মৃতি সৌধ গুলির মূল দরজায় তালা ঝুলানো হয়েছে। ঝোলানো হয়েছে নির্দেশিকা।





পাশাপাশি আদিনা এবং পান্ডুয়া তে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে। মালদার আদিনা তে অবস্থিত যে ডিয়ার পার্ক রয়েছে সেখানেও মূল ফটকে সরকারি নির্দেশিকা ঝোলানো হয়েছে।সাথে উল্লেখ রয়েছে করনা ভাইরাসের কারণে আদিনা ডিয়ার ফরেস্টে পর্যটকদের ঢোকা বারণ। স্বাভাবিকভাবেই জেলার পর্যটন কেন্দ্র গুলি পর্যটকশূন্য হচ্ছে।





এদিন ঘুরতে আসা পর্যটকেরা জানান, ইতিহাসের পাতায় মালদার গুরুত্ব অপরিসিম। বাংলার ইতিহাসে খন্ড চিত্র রয়েছে মালদায়। এই নিষেধাজ্ঞার ফলে বঞ্চিত হলেন বাংলার ইতিহাস চাক্ষুষ দর্শন থেকে বঞ্চিত। স্বাভাবিকভাবেই হতাশ তারা।





অন্যদিকে এর প্রভাব পড়েছে পর্যটন ব্যবসায়। ব্যবসায়ীরা জানাচ্ছেন,করোনা ভাইরাসের জেরে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে গৌড় আদিনা এলাকা। ফলের রুজি রোজগারে টানপরছে।

No comments:

Post a Comment

Post Top Ad