কালিয়াগঞ্জে পথ দূর্ঘটনা মৃত্যু হলো এক শিশু কন্যার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

কালিয়াগঞ্জে পথ দূর্ঘটনা মৃত্যু হলো এক শিশু কন্যার




বাড়ির জন্য মুদিখানা দোকানের জিনিস নিয়ে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনা মৃত্যু হলো এক শিশু কন্যার।দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাঘন বড়তলি এলাকার আশা মোড়ে রায়গঞ্জ  বালুরঘাট রাজ্য সড়কের উপরে।




মৃত ছাত্রীর নাম অঞ্জলি রায় (১০) সে পঞ্চম শ্রেণীর ছাত্রী।এদিন দুপুরে অঞ্জলি রায় মুদির দোকান থেকে বাজার নিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ রায়গঞ্জ মূখি একটি বেসরকারি বাস সজরে ধাক্কা মারে। সাথে সাথে ঘটনা স্থলে মৃত্যু হয় তার।




স্থানীয় ব্যক্তিরা অঞ্জলিকে উদ্ধার করে  কালিয়াগঞ্জ সেস্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিৎসক মৃত্যু বলে ঘোষণা করে। সেই জেরে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে রাজ্য সড়ক  অবরোধ  করে বিক্ষোভ দেখায়।বিক্ষোভের জেরে  প্রচুর যানযট সৃষ্টি হয়। 



খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি আশিষ দোলই সহ বিশাল  পুলিশ বাহিনী । ঘাতক গাড়িটিকে আটক করে হেমতাবাদ থানার পুলিশ।




পুলিশ মৃত্যু দেহ উদ্ধার করে ময়না তদন্তে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এলাকায় এমন  মর্মান্তিক    ঘটনার জেরে শোকের  ছায়া নেমে এসেছে। পরে  পুলিশের  হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

No comments:

Post a Comment

Post Top Ad