গোমুত্র আগেও খেয়েছি, প্রয়োজনে আবার খাবো ; দিলীপ ঘোষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

গোমুত্র আগেও খেয়েছি, প্রয়োজনে আবার খাবো ; দিলীপ ঘোষ




মঙ্গলবার গোমূত্র প্রসঙ্গে সুর চড়িয়ে  বিজেপি সাংসদ দিলীপ ঘোষ  বলেন, গোমূত্র-গোবরের উপকারিতা কারও অজানা নয়। বিজেপি বিষয়টি নিয়ে প্রচার করছে বলেই তা নিয়ে এত কানাঘুষো হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, এর আগে একাধিকবার গোমূত্র তিনি খেয়েছেন, পরবর্তীতে প্রয়োজনে আবারও খাবেন। এতে সমস্যার কিছু নেই।



যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যসভার সাংসদ মানস ভুইঞা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে উন্মাদ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, ওঁনার চিকিৎসার প্রয়োজন।




হিন্দু মহাসভার পার্টি থেকে অনুপ্রাণিত হয়ে করোনার দাওয়াই হিসেবে গোমূত্রের ব্যবসা শুরু হয়েছে এরাজ্যে। সোমবার ডানকুনিতে গোবর ও গোমূত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন এক ব্যবসায়ী।




বিকেলে শহর কলকাতাতেও করোনা মোকাবিলায় গোমূত্র বিলি করতে দেখা যায় বিজেপি নেতাদের। মঙ্গলবার একই ঘটনা ঘটে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। 

No comments:

Post a Comment

Post Top Ad