নিজস্ব সংবাদদাতা, ১৭ মার্চ: করোনা ভাইরাসের ভয়াবহ গ্রাসে ইতিমধ্যেই সারা বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এর আতঙ্কে সারা বিশ্বের কাজকর্ম বন্ধ হয়েছে। স্কুল, কলেজ, অফিস-আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।
একদল গবেষক করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করলেন, আর এখন সারা বিশ্ব তাকিয়ে রয়েছে সেই দিকেই।
এই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে এক নারীর দেহে প্রয়োগ করা হল। মহিলার নাম জেনিফার, বয়স ৩৪ ।ইনিই প্রথম মহিলা যার দেহে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছে।

No comments:
Post a Comment