করোনার জেরে ঠাকুরনগরের বারুণীর মেলা হচ্ছে না এবার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 March 2020

করোনার জেরে ঠাকুরনগরের বারুণীর মেলা হচ্ছে না এবার





করোনা ভাইরাসের কারনে ঠাকুরনগরের বারুণীর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।   অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানান হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগামী ২২ মার্চ ৮ চৈত্র মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান উপলক্ষে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে মেলা শুরু হওয়ার কথা ছিলো।  






আজ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর জানান, করোনার জেরে ভক্তদের কথা ভেবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পূজা অর্চনা করা হবে কিন্তু মেলা বন্ধ হচ্ছে এবার।  







যদিও সারাভারত মতুয়া মহা সঙ্গের যুগ্ম সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, আমরা মেলা করার কেউ না, এই মেলা ভক্তরাই করে। ভক্তরা চাইলে মেলা হবে। ভক্তরা এলে আমারা নিষেধ করতে পারি না।

No comments:

Post a Comment

Post Top Ad