কালিয়াগঞ্জ পুরসভার তরফে প্রতিবন্ধী এক ব্যক্তিকে ট্রাই সাইকেল প্রদান - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 16 March 2020

কালিয়াগঞ্জ পুরসভার তরফে প্রতিবন্ধী এক ব্যক্তিকে ট্রাই সাইকেল প্রদান




সবার উপর মানুষ সত্য তারহার উপর নাই,তা এক বার আবার প্রমান করলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল। রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় তার পুর এলাকার ৫ নং ওয়ার্ডে বিশেষ চাহিদা সম্পন্ন  দুঃস্থ  এক যুবকের পাশে দাঁড়ালেন।



সোমবার দুপুরে পুরসভায়  বির্জু সিংকে  পুরসভার পক্ষ থেকে একটি ট্রাই সাইকেল প্রদান করা হলো।বির্জু সিংয়ের দুই পা খারাপ থাকায় চলাচলের পক্ষে সমস্যায় পড়তে হতো।ফলে আর্থিক দিক থেকে  উপার্জনের  ক্ষেত্রেও সমস্যা হত।


অর্জুন পুরপ্রধান কার্তিক বাবুকে লিখিত ভাবে আবেদন করে একটি ট্রাই সাইকেলের জন্য।তার আবেদনে সাড়া দিয়ে কার্তিক বাবু আজ অর্জুনকে একটি সাইকেল তুলে দেন।


এদিন ট্রাই সাইকেল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর কার্য নির্বাহ আধিকারিক আশুতোষ বিশ্বাস ও পুর ফাইনান্স অফিসার ছট্টু আগওয়াল সহ পুর কর্মীরা।ট্রাই সাইকেল পেয়ে খুশি বির্জু।তিনি জানানা, এই ট্রাই সাইকেল পেয়ে তার অনেকটা সুবিধা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad