গতকাল রাতে করোনা আক্রান্ত সন্দেহে এক মহিলা কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর সারা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। সোমবার এই বিষয়ে এক জরুরি বৈঠক করেন কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় এবং কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালের এমএসডিপি রাজীব প্রসাদ।
মানুষকে কোনরকম গুজবে কান না দেওয়ার কথা বলার পাশাপাশি তিনি আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় নিজে মানুষকে আতংকিত না হওয়ার পরামর্শ দেন।

No comments:
Post a Comment