অবশেষে রোদ্দুর রায়ের নামে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হল। জানা গিয়েছে, কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিতর্কের পর রোদ্দুর রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার বেলেঘাটা থানায় পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিন সংঠনের কর্মীরা জানিয়েছেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ঘটনার পর রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি, যা খুব দুর্ভাগ্যজনক'। এছাড়াও তিনি জানিয়েছেন, আগামীকাল রাজ্যের ২৩ টি জেলায় বিভিন্ন থানায় রোদ্দুর রায়ের নামে একই অভিযোগ দায়ের করা হবে।

No comments:
Post a Comment