নিজস্ব সংবাদদাতাঃ বিহারের ক্রেতাদের আগমনে মুখে হাসি ফুটলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সরস্বতী প্রতিমা বিক্রেতাদের। বুধবার সরস্বতী পুজোর আগে থেকে কালিয়াগঞ্জের বাজারে প্রতিমা কিনতে ভিড় জমিয়েছে বিহার থেকে আগত মানুষেরা।
কাটিহার-রাধিকাপুর রুটে লোকাল ট্রেনে কালিয়াগঞ্জের বাজারে আসা এবং প্রতিমা কিনে নিয়ে যাওয়া অতি সহজ। তাই কালিয়াগঞ্জের বাজারে সরস্বতী প্রতিমা কিনতে বিহার থেকে মানুষের আগমন বাড়ছে। বিহারে মাটির প্রতিমা খুব কম তৈরি হয় এবং দামেও বেশি।

No comments:
Post a Comment