কুকুরদের খাবার খাইয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হল প্রাণী ক্লেশ নিবারণ পক্ষ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

কুকুরদের খাবার খাইয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হল প্রাণী ক্লেশ নিবারণ পক্ষ




নিজস্ব সংবাদদাতাঃ  রাজ্যজুড়ে চলছে প্রাণী ক্লেশ নিবারণ  পক্ষ। এই উপলক্ষ্যে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় পালিত হল প্রাণী ক্লেশ নিবারণ  পক্ষ। আজ এই  উপলক্ষ্যে জেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে একটি  অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক নিখিল নির্মল, ম্যাকিনটোশ বার্ন লিমিটেডের চেয়ারম্যান শংকর চক্রবর্তী সহ বিভিন্ন বিশিষ্টজনেরা।

অনুষ্ঠান উপলক্ষ্যে জেলা প্রানী সম্পদ দপ্তরের পক্ষ থেকে আজ পথ পশুদের খাবার ব্যবস্থা করা হয়। জেলাশাসক নিখিল নির্মল ও শংকর চক্রবর্তী নিজে হাতে কুকুরদের খাবার খাইয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

জানা গেছে এই পশু ক্লেশ নিবারন পক্ষ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর এর পক্ষ থেকে পক্ষকালব্যাপী বালুরঘাট শহরের ২০ টি জায়গায় কুকুরদের খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হবে এবং সাধারণ মানুষকে পথপশুদের সাহায্যের জন্য সচেতন করে তোলা হবে।


No comments:

Post a Comment

Post Top Ad