চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে




নিজস্ব সংবাদদাতাঃ  দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের পাওয়ার হাউসে এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক কোটি টাকা তোলা তুলে প্রতারণার অভিযোগ উঠল। সেই ঘটনা ঘিরে সকাল থেকে প্রতারিতরা তৃণমূল নেত্রীর বাড়িতে চড়াও হল।

জানা গেছে পাওয়ারহাউজ এলাকার  রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা সঙ্গীতা দেব দাস জেলা জুড়ে বেশ কয়েকশো বেকার যুবক-যুবতীদের চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬ কোটি টাকার ওপরে তোলা তোলে বলে অভিযোগ।  দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় প্রতারিতরা আজ টাকা চেয়ে চড়াও হয় অভিযুক্ত তৃণমূল নেত্রীর বাড়িতে। 

পুলিশের কাছে অভিযোগ  যায় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। অভিযোগ করলেও পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার না করে উল্টে প্রতারিতদের ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর বাড়ির আশেপাশে উত্তেজনা আছে বলে জানা গেছে। এখন দেখার,  পুলিশ ওই প্রতারিতদের সঠিক বিচার পাইয়ে দেওয়া ব্যবস্থা করে কিনা।

No comments:

Post a Comment

Post Top Ad