মাদারিহাটে উল্টে গেল তেলের ট্যাঙ্কার - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

মাদারিহাটে উল্টে গেল তেলের ট্যাঙ্কার




নিজস্ব সংবাদদাতাঃ  নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট‍্যাঙ্কার সড়কের ধারে নয়নজুলিতে গিয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে দলদলি এলাকায় ৩১ নং জাতীয় সড়কে।

ঘন কুয়াশার দরুণ দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই ট্যাঙ্কার  মাদারিহাট দলদলি এলাকায় নয়নজুলিতে পড়ে যায় । ঘটনাস্থলে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন রয়েছে। যদিও কোন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত  নয়নজুলি থেকে ক্রেনের সাহায্যে তেলের ট্যাঙ্কারটি ওঠানোর চেষ্টা করছে পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad