নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- ফের বাইসনের তাণ্ডব মাথাভাঙায়। ওই ঘটনার জেরে আতঙ্ক এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা বড় শোলমারী এলাকার পূর্ব এবং পশ্চিম মুকুল ডাঙ্গা ও শিঙি জানি এলাকায়।
জানা যায়, বুধবার সকাল থেকেই বড় শোলমারী এলাকার পূর্ব এবং পশ্চিম মুকুল ডাঙ্গা ও শিঙি জানি এলাকায় বাইসন তাণ্ডব চালাচ্ছে। খবর পেয়ে বনদপ্তরের মাথাভাঙা রেঞ্জার সজল পাল সহ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাযন। ঘটনাস্থলে একটি বাইসন কে ঘুম পাড়ানির গুলি দিয়ে ঘায়েল করেন। আরও কয়েকটি বাইসন অন্যত্র পালিয়ে যায়।
পরবর্তী সময়ে দুপুরবেলা মাথাভাঙ্গা ১ নং ব্লক এর হাজরাহাট ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বেলপাড়া ঠাকুরবাড়ি সংলগ্ন স্থানে বাইসন দেখতে পান স্থানীয়রা। এতে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ ও বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা সেখানে ছুটে যায়। ঘটনাস্থলে একটি বাইসন কে ঘুম পাড়ানির গুলি করার পর বেলতা পাড়া এলাকায় আসলে ওই বাইসনটির মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা উত্তম কবিরাজ বলেন, বেলতাপাড়া এলাকায় আরেকটি বাইসন দেখতে পাওয়া গেছে। ওই বাইসন টিকে খুঁজে না পাওয়া পর্যন্ত এলাকায় আতঙ্ক কমবে না।
এ বিষয়ে বনবিভাগের মাথাভাঙ্গা রেঞ্জার সজল পাল জানান, এখন পর্যন্ত চারটি বাইসন উদ্ধার করা গেছে।

No comments:
Post a Comment