কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদান শুভেন্দু অধিকারীর - pcn page old

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 January 2020

কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের উন্নয়নে ১০ লক্ষ টাকার অনুদান শুভেন্দু অধিকারীর




নিজস্ব সংবাদদাতাঃ  উত্তরবঙ্গের গর্ব কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী মহেন্দ্রগঞ্জ নাটমন্দিরের উন্নয়নে ১০ লক্ষ টাকা অনুদান দিলেন রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পরিবহন দপ্তরের তরফে ১০ লক্ষ টাকা মূল্যের চেক তুলে দেওয়া হয় নাটমন্দির পরিচালনার দায়িত্বে থাকা ৬৪ প্রহর নামযজ্ঞ সমিতির হাতে।


এদিন সকাল ৯ টায় রাজ্য পরিবহন দপ্তরের তিন সদস্যের এক প্রতিনিধিদল কালিয়াগঞ্জের নাটমন্দিরে এসে আর্থিক অনুদানের চেক তুলে দেন কমিটির হাতে। এই প্রতিনিধিদলের সদস্য ছিলেন দেবব্রত রানা, কার্ত্তিক মন্ডল, বিশ্বজিৎ লালা। কালিয়াগঞ্জ নাটমন্দির কমিটির সম্পাদক দুলাল কুন্ডু, পরিতোষ নন্দী, শান্তনু চক্রবর্তী, ব্যবসায়ী সমিতির সুনীল সাহা প্রমুখ এদিন পরিবহনমন্ত্রীর পাঠানো চেক গ্রহন করেন।



No comments:

Post a Comment

Post Top Ad