নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগান থেকে এক বন্যপ্রাণীর শাবক উদ্ধার করল বনদপ্তরের পানা রেঞ্জের কর্মীরা। সম্ভবতঃ বন্যপ্রাণীটি ফিসিং ক্যাট প্রজাতির।
সোমবার দুপুরে মেচপাড়া চা বাগানের শ্রমিকরা প্রথমে এই বন্যপ্রাণীটি দেখতে পান। প্রথমে তারা লেপার্ডের শাবক ভেবে আটকে রাখে এবং খবর দেয় বনদপ্তরে। ঘটনাস্থলে বনদপ্তরের বনকর্মীরা পৌছে বন্যপ্রাণীটি উদ্ধার করে।
বনকর্মীরা জানান, 'মনে হচ্ছে এই বন্যপ্রাণীটি ফিসিং ক্যাট প্রজাতির, কিন্ত পর্যবেক্ষণ করে জানা যাবে এটা কোন প্রজাতির। আপাতত বন্যপ্রাণীটি পানা রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। আধিকারিকরা পৌঁছাচ্ছে।'

No comments:
Post a Comment