বিজেপি ছেড়ে জোড়া ফুলে যোগ দিল ৪ টি শ্রমিক সংগঠন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

বিজেপি ছেড়ে জোড়া ফুলে যোগ দিল ৪ টি শ্রমিক সংগঠন




নিজস্ব সংবাদদাতা, ,২৭জানুয়ারিঃ  বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল শ্রমিক ইউনিয়ন।  সোমবার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে চারটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

এদিন তৃণমূল কংগ্রেসের কামাখ্যাগুড়ি দলীয় কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার কো-কর্ডিনেটর দশরথ তিরকে, কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় , তৃণমূল নেতা দুলাল দে, বিপ্লব নার্জিনারি সহ দলীয় কর্মীরা । তাঁদের হাতে দলীয় পতকা তুলে দেন  তৃণমূল নেতৃত্ব । 

তৃণমূল কংগ্রেসের  কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় বলেন, 'আজকে শ্রমিক সংগঠনের চারটি ইউনিয়ন যোগদান করল।  গত লোকসভা নির্বাচনের পর বিজেপি ভয় দেখিয়ে জোর করে পতাকা তুলে দিয়েছিল তাঁরা সেচ্ছায় ফিরে এসেছে।'

No comments:

Post a Comment

Post Top Ad