নিজস্ব সংবাদদাতাঃ স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মতো একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে অবস্থানে বসল কুমারগ্রাম ব্লকের ৬ জন বহুমুখী স্বাস্থ্যকর্মী (পুরুষ)।
সোমবার দুপুরে কামাখ্যাগুড়িতে কুমারগ্রাম ব্লকের বিএমও(এইচ)-এর অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসেন ওই স্বাস্থ্যকর্মীরা। ২০১০ সালে স্বাস্থ্য বিভাগ চুক্তির ভিত্তিতে বহুমুখী স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, ২০১১-১২ সালে একবার তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল। আজ পর্যন্ত তাদের স্থায়ীকরণ করা হয়নি। স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি বারবার জানিয়েও কোন কাজ হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন তারা বিএমও(এইচ)-এর অফিসের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন বলে বহুমুখী স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

No comments:
Post a Comment