আমরা এ দেশের নাগরিক, দাসখত দিয়ে আসিনি: মমতা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Monday, 27 January 2020

আমরা এ দেশের নাগরিক, দাসখত দিয়ে আসিনি: মমতা




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বন্ডেড লেবার নই, আমরা ভারতবাসী, আমরা ভারতবাসী, আমরা এদেশের নাগরিক। আমরা দাসখত দিয়ে আসিনি। তিনি আজ (সোমবার) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাত্র-যুবদের এক কর্মশালায় বক্তব্য রাখার সময় বিজেপিকে টার্গেট করে ওই মন্তব্য করেন। মমতা বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, "তোমরা ঠিক করবে কে কোন ধর্ম পালন করবে? তোমরা ঠিক করবে কে চিঁড়ে খাবে কে পোহা খাবে? তুমি হাওয়া খেয়ে বড় হয়েছো? মমতা বলেন, এই জিনিস কখনও মেনে নেওয়া যায় না।"

মমতা আজ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর)-এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের নতুন রক্ত গরম থাকবে এবং সেই গরম রক্ত দেশের ভালো কাজে ব্যবহৃত হবে। দাসখত দেওয়ার জন্য নয়। দাসত্বগিরি করবার জন্য নয়। আমরা স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য এই লড়াই চলছে এবং এই লড়াই চলবে।’

মমতা কেন্দ্রীয় সরকারের নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত ও দেশের দুরবস্থা বোঝাতে বলেন,  ‘রেল বিক্রি করে দেওয়া হচ্ছে, বিএসএনএল বেঁচে দেওয়া হচ্ছে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বেঁচে দেওয়া হচ্ছে। লাখ লাখ মানুষ বেকার হয়ে গেছেন। কেউ কোনও প্রশ্ন করতে পারছে না। প্রশ্ন করলেই হয় জেলে, না হয় গেলে! হয় গুলি করে দেবে, আর তা নাহলে বলবে গুলি করে দেবো! ভয় দেখিয়ে দেখিয়ে সমস্ত রাজ্যগুলোকে চুপ করে রেখে দিয়েছে।’ মমতা এদিন বিজেপি’র অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে বোঝাতে ছাত্র-যুবদের এগিয়ে আসার আহ্বান জানান।







সূত্র:দি বেঙ্গলি টাইমস্

No comments:

Post a Comment

Post Top Ad