ভগ্ন অট্টালিকায় আগুন ধরাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য বংশীহারী এলাকায় - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 January 2020

ভগ্ন অট্টালিকায় আগুন ধরাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য বংশীহারী এলাকায়




নিজস্ব সংবাদদাতাঃ  একটি ভগ্ন অট্টালিকায় আগুন ধরাকে কেন্দ্র করে চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী এলাকায়। এলাকা সূত্রে জানা যায়, ভোর রাত্রের দিকে স্থানীয় ব্যবসায়ীদের নজরে আসে ওই ভগ্ন অট্টালিকা থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই শোরগোল গোটা এলাকা জুড়ে।

তারপর স্থানীয়দের তৎপরতায় বুনিয়াদপুর ফায়ার-ব্রিগেডকে খবর দিলে প্রায় ৪৫ মিনিট প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের অভিযোগ, এই ভগ্ন অট্টালিকায় কেউ বসবাস করে না কিন্তু একজন ভারসাম্যহীন মহিলাকে সচরাচর দেখা যায় এই অট্টালিকায়। কোনভাবে হয়তো সে সেখানে আগুন লাগিয়েছে এমনটাই দাবি এলাকার বাসিন্দাদের।

ক্ষয়ক্ষতির পরিমাণ সেরকম না হলেও অনেকটা বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন এলাকাবাসী, এমনটাই দাবি করেছেন তারা।

No comments:

Post a Comment

Post Top Ad