নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত দপ্তরের সরকারি কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা ইংলিশ বাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতে। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের সরকারি কর্মীর। ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ব্লক উন্নয়ন আধিকারিকের। অভিযুক্ত উপ-প্রধানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অমৃতি গ্রাম পঞ্চায়েতের জিআরএস সজল মন্ডল অভিযোগ করেন, ১০০ দিনের প্রকল্পে অনিয়ম হয়েছে। সেই ত্রূটি পূর্ণ বিলে তাকে সই করার জন্য চাপ দিচ্ছিলেন উপপ্রধান বিপ্লব মন্ডল। তা অস্বীকার করায় তাঁকে মারধরও করা হয়। আহত অবস্থায় তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ব্লক উন্নয়ন আধিকারিক সৌগত চৌধুরীর কাছে।
ইংলিশ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী বলেন, 'সরকারি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।' অভিযুক্ত উপপ্রধান বিপ্লব মন্ডলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

No comments:
Post a Comment