শহর জুড়ে বাইসনের তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা, আহত ৯ জন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 January 2020

শহর জুড়ে বাইসনের তাণ্ডবে নাজেহাল বাসিন্দারা, আহত ৯ জন




নিজস্ব সংবাদদাতাঃ  এক ঘুম পাড়ানি গুলিতে কাবু করতে ব্যর্থ বনদফতর। শহরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াল বাইসন। বাইসনের হামলায় আহত এক মহিলা সহ নয়। ধূপগুড়ি শহরের ৮ নং ওয়ার্ডের  ভাওয়াল পাড়া এবং গনেশ মোড় এলাকার ঘটনা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড  এবং  বনদফতরের ঘুমপাড়ানি বিশেষজ্ঞ দল।

প্রথম বাইসনটিকে দেখতে পাওয়া যায় স্থানীয় এক মহিলা এদিন বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিলেন, সেই সময়। হঠাৎই বাইসনটি তার উপর হামলা চালায়, সেখান থেকে বেরিয়ে ৩১ নং জাতীয় সড়ক পেরিয়ে কলেজ পাড়ার দিকে ঢুকে যায়। যাওয়ার পথে আরও একজনকে আহত করে। এরপর এক বাড়ির পেছনে ঝোপের মধ্যে বেশ কিছুক্ষন চুপচাপ বসেছিল। আচমকা ভিড় দেখে বাইসনটি ছোটাছুটি শুরু করে। ফের জাতীয় সড়ক পেরিয়ে রাস্তার অপর প্রান্তে চলে যায়। একটি ঘুমপাড়ানি গুলি করা হলে প্রাথমিক অবস্থায় কিছুটা নিস্তেজ থাকলেও আধঘন্টা পর ফের বাইসনটি উঠে দাঁড়ায় এবং ছোটাছুটি শুরু করে।

বনদফতরের পক্ষ থেকে জানা গিয়েছে এই দিন এই বাইসনের আঘাতে আহত হয় মোট ৯ জন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাইসনটি ঐ এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ এবং বনদফতরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad