১২২ নং ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানদের সাথে প্রজাতন্ত্র দিবস উৎযাপনে মাতলেন ডাঙ্গী এলাকার মানুষজন - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

১২২ নং ব্যাটেলিয়ন বিএসএফ জওয়ানদের সাথে প্রজাতন্ত্র দিবস উৎযাপনে মাতলেন ডাঙ্গী এলাকার মানুষজন




নিজস্ব সংবাদদাতাঃ  আজ সারা দেশ ব্যাপী পালিত হচ্ছে ৭১ তম সাধারণতন্ত্র দিবস। সেই উপলক্ষ্যে সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে দেশের মানুষ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের কাছে সীমান্ত লাগোয়া গ্রাম ডাঙ্গী এলাকার সাধারণ মানুষও  বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মহাসমারোহে পালন করল ৭১ তম প্রজাতন্ত্র দিবস।

ডাঙ্গী এলাকায় সীমান্ত পাহারায় নিযুক্ত আছে ১২২ নম্বর ব্যাটেলিয়ান। তাদের সঙ্গে নিয়েই আজ সীমান্তবর্তী এলাকার মানুষজন মেতে উঠল সাধারণতন্ত্র দিবস পালনে। আজ সকালে ১২২ নাম্বার ব্যাটেলিয়ানের ক্যাম্পে কোম্পানি কমান্ডার সন্তোষ কুমার মিশ্রার হাত দিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে বিএসএফ জওয়ানরা প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু করেন, চলে কুচকাওয়াজ। 

এরপর গ্রামবাসীদের আয়োজনে আবার কোম্পানি কমান্ডার পতাকা উত্তোলন  করেন এবং গ্রামবাসীদের সঙ্গে মিলিত হয়ে মহাসমারোহে সাধারণতন্ত্র দিবস পালন করেন। এরপর গ্রামবাসীরা এলাকায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। জানা গেছে, সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে এই এলাকায় সারাদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে বিএসএফ জওয়ানদের সঙ্গে একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে আজ। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে  সীমান্তবর্তী এই ডাঙ্গী এলাকার মানুষদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।


No comments:

Post a Comment

Post Top Ad