নিজস্ব সংবাদদাতাঃ আজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে সমাবেশে অংশগ্রহণ করতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার আগে তিনি বালুরঘাট শহরে এসে কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বসেন।
পাশাপাশি তিনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিভিন্ন বিশিষ্টজনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বালুরঘাটের আরএসপি বিধায়ক তথা আরএসপির রাজ্য সভাপতি বিশ্বনাথ চৌধুরীর সঙ্গেও তিনি দেখা করেন।
যখন সাংবাদিকরা প্রশ্ন করেন দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী বাজনা বাজিয়ে CAA এবং NRC র প্রতিবাদ করেছেন এই বিষয়ে আপনি কি বলবেন? জবাবে তিনি মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রীর সভায় এখন লোক আসছে না তাই ড্রামা করে লোক আনতে হচ্ছে আমরাও ভোটের পর বাজনা বাজাবো।

No comments:
Post a Comment