পরিবহন মন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বাসস্ট্যান্ড পেতে চলেছেন রাধিকাপুরের গ্রামবাসীরা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

পরিবহন মন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নতুন বাসস্ট্যান্ড পেতে চলেছেন রাধিকাপুরের গ্রামবাসীরা





নিজস্ব সংবাদদাতাঃ ছিলনা কোনও যোগাযোগ ব্যবস্থা,  শুধু দিনে দুবার ট্রেন চলাচল করে। ফলে একপ্রকার বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করতেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামপঞ্চায়েতের ২০ টি গ্রামের হাজার হাজার বাসিন্দা। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসে মমতা  বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার। গড়ে উঠল টাঙন নদীর উপর কংক্রিটের সুবিশাল সেতু। শুরু হল সড়ক যোগাযোগ। কিন্তু কোনও বাসস্ট্যান্ড না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন  সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা।

এবার রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দারা পেতে চলেছেন বিশালাকার বাস টার্মিনাস।  এই বাস টার্মিনাসের জমি পরিদর্শনে আসেন রাজ্য পরিবহন দপ্তরের আধিকারিকগন। কালিয়াগঞ্জের নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক তপন দেব সিংহের বিশেষ উদ্যোগে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি মতো রাধিকাপুরে নির্মিত হতে চলেছে সরকারি বাসস্ট্যান্ড। নির্দিষ্ট জায়গায় এসে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বাস, ট্রেকার সহ অন্যান্য যানবাহন ধরতে পারবেন যাত্রীরা। এই বাসস্ট্যান্ড নির্মিত হলে রাধিকাপুর গ্রামপঞ্চায়েত এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবৈ বলে দাবি এলাকার বিধায়ক তপন দেব সিংহের।

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে এসে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরের বাসিন্দাদের এলাকায় বাসস্ট্যান্ড নির্মানের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জ বিধানসভার মানুষ জয়ী করেছেন তৃনমূল কংগ্রেস প্রার্থী তপন দেব সিংহকে। সাধারন মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালনে উদ্যোগী হন নবনির্বাচিত তৃনমূল কংগ্রেস বিধায়ক তপন দেব সিংহ। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো রাধিকাপুরে বাসস্ট্যান্ড নির্মানের প্রস্তাব পাঠানো হয় রাজ্য পরিবহন দপ্তরে। কালিয়াগঞ্জের বিধায়কের প্রস্তাব অনুমোদন করে রাধিকাপুরে বাসস্ট্যান্ড নির্মানের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য পরিবহন দপ্তর। বাসস্ট্যান্ড নির্মানের জন্য জমি চিহ্নিতকরণের উদ্দেশ্যে রাধিকাপুর গ্রাম পরিদর্শনে যান রাজ্য পুর দপ্তরের আধিকারিক সহ কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেব সিংহ।  বিধায়কের এই উদ্যোগে খুশী এলাকার বাসিন্দারা।


No comments:

Post a Comment

Post Top Ad