নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে হ্যামিলণ্টন গঞ্জ কমিউনিটি হলে শুরু কালচিনি ব্লক ছাত্র যুব উৎসব। আজ আনুষ্ঠানিক ভাবে ছাত্র যুব উৎসবের সূচনা হয় । উপস্থিত ছিলেন কালচিনি পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণা পরিয়ার, সহকারী সভাপতি প্রভাত মুখার্জি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার সহ বিশিষ্টজনেরা । প্রদীপ প্রজ্বোলন করে অনুষ্ঠানের সূচনা হয় ।
সহকারী সভাপতি প্রভাত মুখার্জি জানান যে, ছাত্রছাত্রীদের মধ্যে লেখাপড়া ছাড়া ও নাচ, গান, আবৃত্তি, অঙ্কণ এই সমস্ত বিষয়ে সমানভাবে পারদর্শী করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতিটি ব্লকে ছাত্র যুব উৎসব আয়োজিত হয় এবং ব্লকের বিভিন্ন বিভাগে প্রথম স্থান অর্জনকারী জেলা স্তরের ছাত্র যুবতে অংশগ্রহণ করবে এবং জেলায় প্রথমরা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে ।

No comments:
Post a Comment