মাথায় গুলি করে যুবকের আত্মহত্যা, ঘটনার তদন্তে গোয়ালপোখর থানার পুলিশ - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

মাথায় গুলি করে যুবকের আত্মহত্যা, ঘটনার তদন্তে গোয়ালপোখর থানার পুলিশ




নিজস্ব সংবাদদাতাঃ  মাথায় গুলি করে এক যুবকের আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম এরাহার আদি, বয়স ২৫।

পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ওই যুবক নিজের ঘরে ঢুকে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। তবে কেন এই ভাবে আত্মহত্যা করল সেটা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। তার কাছে কথায় থেকে আর্মস আসলো সেটা পরিবারের লোকজন বুঝতে পারছে না।

ঘটনার খবর শুনে ছুটে আছে গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। মৃত যুবকের কাছ থেকে একটি আর্মস ও মোবাইল বাজেয়াপ্ত করেছে গোয়ালপোখর থানার  পুলিশ এবং তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।


No comments:

Post a Comment

Post Top Ad