আলিপুরদুয়ারের গুলি কাণ্ডে রাজনৈতিক রং ঘিরে তুলকালাম পরিস্থিতি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

আলিপুরদুয়ারের গুলি কাণ্ডে রাজনৈতিক রং ঘিরে তুলকালাম পরিস্থিতি





নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ার গুলিকাণ্ডে রাজনৈতিক রঙ লাগলো । গতকাল রাত ১০.৩০ নাগাদ আলিপুরদুয়ার শহরে  অরবিন্দ নগড় এলাকায় এক যুবককে গুলি করে হত‍্যা করে তারই নিকট আত্মীয় এক ব্যক্তি। এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপির কর্মী বলে জানান আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।

এদিকে পুলিশ সুপারের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করল বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তিনি পুলিশ সুপারকে আইনি নোটিশ পাঠাবে বলে জানালেন । গতকাল রাতের গুলি ঘটনার পর শুক্রবার  আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান, যে গুলি করেছে সে বিজেপি লিডার ছিল।বিজেপি পার্টি করত। এক আত্মীয়কে  বাড়ীতে ডেকে এনেছিল। জমি নিয়ে সমস্যা ছিল। কিছু উত্তেজক কথাবার্তার পর তাকে গুলি করে। যিনি মারা গেছেন তার নাম বাপি পন্ডিত। একটি লাইসেন্স প্রাপ্ত আর্মস থেকে গুলি করা হয়েছিল, তা সীজ করা হয়েছে। একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। একজনকে পুলিশ গ্রেফতার করেছে। মূল অভিযুক্ত পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তিনি বিজেপির লিডার বলে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানানোয় ক্ষুদ্ধ বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, 'আমি জেলা সভাপতি বলছি। উনি বিজেপির কোন দায়িত্বে নেই। পুলিশ সুপার  রাজনৈতিক মন্তব্য করছেন। উনার প্রশাসন দেখার কথা। আলিপুরদুয়ারের  পুলিশ সুপারকে  আমি আইনি নোটিশ পাঠাব।

No comments:

Post a Comment

Post Top Ad