এখন কলকাতার রাজনীতি আমি জানি না: রূপা গাঙ্গুলী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

এখন কলকাতার রাজনীতি আমি জানি না: রূপা গাঙ্গুলী




নিজস্ব সংবাদদাতাঃ  কলকাতার রাজনীতি আমি বুঝি না। যখন রাজনীতি করতাম, তখন বুঝতাম। এখন আমি সাংসদ। এখন কলকাতার রাজনীতি আমি জানি না। বুঝিও না। বৃহস্পতিবার বারাসত আদালত চত্বরে একথা বললেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলী।   কলকাতার  মেয়র পদপ্রার্থী করতে চেয়েছিল রূপাকে বিজেপি। সাংবাদিকরা সে কথা স্মরণ করাতেই রূপা বলেন, 'তখন আমি কলকাতা পুরসভায় লড়াই করতে চেয়েছিলাম। তাই তখন রাজনীতির খোঁজ রাখতাম। এখন আমি রাজ্যসভার সাংসদ। আমি কলকাতার রাজনীতিটা সম্পর্কে কিছু জানি না। বুঝিও না।' দল যদি কলকাতা পুরসভা ভোটের প্রচারে পাঠায় তা হলে কী করবেন? জবাবে রূপা বলেন, 'বিরোধী হলেও প্রার্থী যদি ভালো হয়, তাহলে আমি তাঁর নামে কখনও কিছু বলি না। আর আমাদের দলের প্রার্থীর ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রচার করব।'

সম্প্রতি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সুশীলসমাজকে উদ্দেশ্য করে নানা কুকথা বলেছেন। সেই সুশীলসমাজ থেকে উঠে আসা রূপা এদিন বলেন, 'প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। সুশীলসমাজের প্রতিনিধিরা যদি যা খুশি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে পারেন। তা হলে দিলীপ ঘোষেরও বলার স্বাধীনতা আছে।' তারপরই রূপার সংযোজন, 'মুখ্যমন্ত্রীর যদি শা... বলার স্বাধীনতা থাকে তাহলে দিলীপ ঘোষের পালটা বলার স্বাধীনতা আছে।'

No comments:

Post a Comment

Post Top Ad