নিজস্ব সংবাদদাতাঃ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে বারাসতে বাড়ী বাড়ী গিয়ে প্রচার করলেন বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় ।
বারাসত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে সিএএ সমর্থনে বাড়িতে বাড়িতে যান বিজেপি নেতারা। সেখানে সিএএ এর পক্ষে লিফলেট বিলি করে সচেতন করেন নাগরিককে। বিজেেপি নেতার সঙ্গে এদিন ছিলেন জেলা সভাপতি শঙ্কর চ্যাটার্জী সহ বিজেপি কর্মী ও সমর্থকরা । প্রচারের মাঝে রাজু বন্দ্যোপাধ্যায় জানান, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের সমর্থন পাচ্ছেন তারা, মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্তুদের বঞ্চনা করছেন । রোহিঙ্গাদের বাঁচাতে বঞ্চনার রাজনীতি করছেন মমতা ব্যানার্জী। তার শিকার হচ্ছেন উদ্বাস্তুরা । সমস্ত রাজনৈতিক দল উদ্বাস্তুদের শুধু ভোটার করে রেখেছিলেন আর মোদী সরকার তাদের নাগরিকত্ব দিয়েছে । বিভিন্ন জাগায় বাধা দিচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীরা । তৃণমূলের সাথে মানুষ নেই, আছে শুধু লুঙ্গি বাহিনী । মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখলে গিরগিটিও লজ্জা পাবে । পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করবে বিজেপি । পঞ্চায়েতের জবাব আমরা পৌরসভায় দেব, হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের ।

No comments:
Post a Comment