রাজ্যে মুখ্যমন্ত্রী সাংবিধানিক সংকট তৈরি করছেন: সমীক ভট্টাচার্য - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

রাজ্যে মুখ্যমন্ত্রী সাংবিধানিক সংকট তৈরি করছেন: সমীক ভট্টাচার্য




নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী নিজেই প্রশ্ন করছেন আবার নিজেই উত্তর দিচ্ছেন। বারাসত আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য  বলেন, রাজ্যে সাংবিধানিক সংকটও তৈরি করছেন তিনি। শমীক আরও বলেন, এনআরসি করবে বলে  কেন্দ্র এখনও কোন ঘোষনা করেনি বা স্বরাষ্ট্র দপ্তর থেকে কোন নির্দেশিকাও জারি  হয়নি। এখানকার মুখ্যমন্ত্রী সব বিষয়েই না বলছেন। ১৪০ টি মামলা কে নিয়ে একসঙ্গে সুপ্রিমকোর্ট এ যে মামলা হয়েছে তার পরিপ্রক্ষিতে কোর্ট কোন স্টে অর্ডার দেয়নি বরঞ্চ সরকারকে ৮ সপ্তাহ সময় দিয়েছে। এর থেকে প্রমানিত, এতদিন বিষয়টিকে সাংবিধান বিরোধী বলে পরিকল্পিত ভাবে উষ্কানি দিয়ে রাজ্যে নানান গন্ডগোল বাধাঁনো হয়েছে। ভারতীয় সংবিধানের প্রাথমিক দৃষ্টি কোন থেকে আদালতের সাংবিধানিক বেঞ্চ সেটাকে বাতিল করতে পারে।  কিন্তু তার আগে পশ্চিমবঙ্গের মত রাজনৈতিক সচেতন রাজ্যে যে তামাসা চলছে তা হাস্যকর বলে দাবি করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

শুক্রবার বারাসতের বিশেষ আদালতে হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র পরিকাঠামো মধ্যে কেন্দ্র যদি কোন আইন পাশ করে তা লাগু করতেই হবে সেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও মানতে হবে। মুখ্যমন্ত্রী সহ বিরোধীরা এনআরসি, সিএএ নিয়ে অহেতুক বিতর্ক ছড়াচ্ছে। তাতে মানুষ বিভ্রান্ত হচ্ছে।।

No comments:

Post a Comment

Post Top Ad