নিজস্ব সংবাদদাতাঃ খাদ্যমন্ত্রীই রাঁচি থেকে এসেছে। তাই ও পাগলের মত কথা বলছে। আর পুরভোটে তৃণমূল যে ভাষা বুঝবে, সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। পঞ্চায়েত ভোটের মতো জোর করে ভোট করলে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব দেবে। শুক্রবার বারাসত আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন তিনি অনুপ্রবেশকারীদের ফের বাংলাদেশে তাড়ানো হবে বলেই হুঙ্কার ছাড়েন।
বারাসাত আদালত থেকে হাজিরা দিয়ে বেরোনোর সময় আসন্ন পুরভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সায়ন্তন বলেন, 'গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জোর করে ভোট করেছে। পুলিশ ও দুষ্কৃতিরা একজোট হয়ে ভোট করেছে। তার মধ্যেও লড়াই করে আমরা বহু পঞ্চায়েতে জিতেছি।' তারপরই সায়ন্তনের সংযোজন, 'পুরভোটে তৃণমূল যদি এবার জোর করে ভোট করে, মানুষ তার জবাব দেবে।'
NPR বা NRC নিয়ে প্রশ্নের উত্তরে সায়ম্তন বলেন, 'ফর্ম ফিলআপ করলে কেউ ডি-ভোটার হয়ে যাবেন না। আমাদের সাফ কথা, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের আমরা থাকতে দেব না। ওদের তাড়িয়ে দেব।'

No comments:
Post a Comment