কালিয়াগঞ্জ পৌরসভার ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জোরদার উত্তেজনা - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

কালিয়াগঞ্জ পৌরসভার ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে জোরদার উত্তেজনা





নিজস্ব সংবাদদাতাঃ  শহরের উন্নয়ন বলতে রাস্তাঘাট, আলো, পানীয় জল, জল নিকাশি ব্যবস্থা বা শুধু কংক্রিটের কাজ নয়। উন্নয়ন বলতে সাংস্কৃতিক সহ খেলাধূলার  সার্বিক উন্নয়ন বোঝায়। সেই কারনে পৌর এলাকার যুব সমাজকে খেলা ধূলায় উৎসাহতা দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার  ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় প্রতিবাদ ক্লাবের মাঠে।

এই টুর্নামেন্টে মোট কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৬ টি দল অংশ গ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টে প্রতি ম্যাচ হিসাবে খেলা হয় কালিয়াগঞ্জ পৌরসভা বনাম কালিয়াগঞ্জ প্রেস ক্লাব। এই দিনের টুর্নামেন্টের ব্যাট করে খেলার সূচনা করেন পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল এবং কালিয়াগঞ্জ থানার আইসি আশিষ দোলই।

এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া পরিষদের সদস্য তথা জেলা পরিষদের কো মেন্টর অসিম ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার সহ বিশিষ্ট জনেরা। শীতের মধ্যে খেলা দেখতে খেলা মাঠে প্রচুর মানুষ ভিড় জমায়।

No comments:

Post a Comment

Post Top Ad