নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা তে। সকালে একটি শোভাযাত্রা বারোবিশা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে বিবেকানন্দ ক্লাবের খেলার মাঠে শেষ হয়।
সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে শপথ গ্রহণ করেন উপস্থিত সকলেই। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে অংশগ্রহণ করার সভায় বক্তব্য রাখেন জেলাপরিষদের সভাধিপতি ও কুমারগ্রাম বিডিও ।
এরপর বেশকিছু নতুন ভোটার কার্ড নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হয়। তারপর বিডিও অফিস কর্মী ও গ্রামপঞ্চায়েত কর্মী যারা ইলেকশন সুপারভাইসর, তাদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment