নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি ঘটেছে, তুফানগঞ্জ ২নং ব্লকের শালবাড়ির ২গ্রাম পঞ্চায়েতের ১৪১নং বুথে।
বিজেপির অভিযোগ, বিজেপির মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক দেবেন বর্মন সহ বিজেপি কর্মীরা আজ দুপুরে ১০০ দিনের রাস্তার কাজের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন। এরপর সেখান থেকে বিজেপি কর্মীরা চলে গেলেও তিনি সেখানে দাঁড়িয়ে ১০০ দিনের রাস্তার কাজ খতিয়ে দেখেছিলেন। সেই সময় তৃণমূলের দুষ্কৃতিরা মদ্যপ অবস্থায় অতর্কিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই পরে থাকেন বিজেপি প্রাক্তন সাধারণ সম্পাদক দেবেন বর্মন।
তারপর খবর পেয়ে বিজেপি কর্মীরা ১০০দিনের মাটি কাটার কাজের জায়গায় গিয়ে আহত দেবেন বর্মনকে বিজেপির তাপস মানতা, ভারতীয় যুব মোর্চার আইটি কনভেনার গিয়ে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসাধিন বলে জানা যায় । এ বিষয়ে তুফানগঞ্জ ২নং ব্লকের বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান ।

No comments:
Post a Comment