বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কোচবিহারে পালিত হল জাতীয় ভোটার দিবস - pcn page old

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 January 2020

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে কোচবিহারে পালিত হল জাতীয় ভোটার দিবস




নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- শনিবার জাতীয় ভোটার দিবস। জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষ্যে কোচবিহার জেলা প্রশাসন  ও স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা কোচবিহার শহর পরিক্রমা করে। লাঞ্চ টাউন হল থেকে শুরু করে গোটা শহর পরিক্রমা করার পরে পুনরায় ল্যান্স টাউন হলে আনুষ্ঠানিকভাবে জাতীয় ভোটার দিবস এর কাজকর্ম শুরু হয়।

জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "রাষ্ট্রের মূল ভিত্তি হল ভোটাররা। প্রতিটি ভোটার আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আজ জাতীয় ভোটার দিবসে তাদের শ্রদ্ধা জানাই।" কোচবিহার জেলার সর্ব প্রবীণ অর্থাৎ ১০০ বছরের ঊর্ধ্বে চার জন ভোটারের হাতে এদিন পুরস্কার তুলে দেয় জেলা শাসক। একই সাথে যারা নতুন ভোটার আছে, তাদের হাতেও তাদের এপিক কার্ড তুলে দেওয়া হয়।

জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এই প্রতিযোগিতায় যারা বিভিন্ন উপজেলায় প্রথম স্থান অধিকার করেছেন, তাদের হাতে ঐদিন পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি যে সমস্ত ইলেকট্রন অফিসার সবথেকে ভালো কাজ করেছেন, তাদের হাতে পুরস্কার তুলে দেয় জেলাশাসক পবন কাদিয়ান।

No comments:

Post a Comment

Post Top Ad