বুনিয়াদপুরের জনসভা থেকে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার দৃঢ় অঙ্গীকার দিলীপ ঘোষের - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

বুনিয়াদপুরের জনসভা থেকে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার দৃঢ় অঙ্গীকার দিলীপ ঘোষের




নিজস্ব সংবাদদাতাঃ  আজ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরে অভিনন্দন যাত্রায় যোগ দিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই অভিনন্দন যাত্রাটি বুনিয়াদপুর শহরের সরাইহাট থেকে শুরু  হয়। এরপর অভিনন্দন যাত্রা গোটা বুনিয়াদপুর শহর প্রদক্ষিণ করে বুনিয়াদপুর বাসস্ট্যান্ড মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি জনসভার আয়োজন করা হয়।

লাখো মানুষের অভিনন্দন যাত্রা শেষে দিলীপ ঘোষ একটি জনসভায় সাধারণ মানুষের প্রতি তার বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "মমতা ব্যানার্জি ও তার ভাইয়েরা বিলের বিরোধিতা করছে কিন্তু তারা কোন কিছুই করতে পারবে না। আমরা প্রত্যেকটি উদ্বাস্তুকে নাগরিকত্ব দেব।" আজকের দিলীপ ঘোষের বক্তব্যে ছত্রে ছত্রে ছিল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার অঙ্গীকার এবং রাজ্য সরকারের প্রতি তীব্র বিষোদগার।

No comments:

Post a Comment

Post Top Ad