নিজস্ব সংবাদদাতাঃ আবার সেল্ফির বলি এক, আহত আর একটি মেয়ে। মালবাজার মহকুমার ওদলাবাড়ি ঘীস নদীর রেল সেতু এলাকার ঘটনা।
জানা গেছে আজ ছুটির দিন, বিভিন্ন এলাকা থেকে পিকনিল করতে এসেছিল ওদলাবাড়ি ঘীস নদী এলাকায়। আর পিকনিক করতে এসে রেল সেতুর ওপর উঠে পরে এই দুইটি মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেয়ে দুটি রেল সেতুর ওপর দিয়ে হাঁটছিল। আবার কেউ কেউ বলছে সেতুর ওপর সেল্ফি তুলছিল মেয়ে দুটি। হঠাৎ সেই সময় একটি ট্রেন চলে আসে। আর এতেই ট্রেনের ধাক্কায় রেল সেতু থেকে ছিটকে পরে মেয়ে দুটি নদীতে। ঘটনা স্থলে মৃত্যু হয় একটি মেয়ের। আর একজনকে গুরুতর আহত অবস্থায় ওদলাবাড়ি হাসপাতাল এবং সেখান থেকে মালবাজার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ।
তবে রেল সেতুতে পিকনিকের মরশুমে বহু মানুষ যে উঠে পরে, তা এ প্রথম না। এর আগেও চেল রেল সেতু এবং জলঢাকা সেতুতে উঠে ছেলে মেয়েদের সেল্ফির ছবি দেখা গিয়েছি। কিন্তু তারপর ও শিক্ষা নেয়নি কেউ, যার ফলে বাড়ছে এরকম মর্মান্তিক দুর্ঘটনা।
এখনও পর্যন্ত যা জানা গেছে আহত এবং নিহতদের বাড়ি ময়নাগুড়ি।
রমা রায়, (১৮),জয়শ্রী রায়(১৮).নতুন বাজার, বিপ্লব চন্দ্র।
ময়নাগুড়ি নতুন বাজারের বিদ্যাভবন কোচিং সেন্টারের ছাত্রী রমা রায় মৃত। জয়শ্রী রায় গুরুতর জখম।

No comments:
Post a Comment