সিএএ সমর্থনে কোচবিহারে বাড়ী বাড়ী গিয়ে প্রচার চালালেন বিজেপির জেলা সভানেত্রী - pcn page old

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 January 2020

সিএএ সমর্থনে কোচবিহারে বাড়ী বাড়ী গিয়ে প্রচার চালালেন বিজেপির জেলা সভানেত্রী





নিজস্ব সংবাদদাতা, কোচবিহার:- সিএএ সমর্থনে কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডে প্রচার করলেন বিজেপির জেলা সভানেত্রী মালতী রাভা। আজ তিনি ওই ওয়ার্ডের বিভিন্ন বাড়ীতে গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন।

শুধু তাই নয়, সিএএ’র জন্য মোদিকে ধন্যবাদ জানিয়ে ওই ওয়ার্ড থেকে প্রধানমন্ত্রী দফতরে পোষ্ট কার্ডও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। পরে মালতী দেবী বলেন, “ এদিন ১০ নম্বর ওয়ার্ডে সিএএ প্রচার করতে গিয়ে সাধারণ বাসিন্দাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ যে বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্য শুনছে এদিন তা স্পষ্ট বুঝতে পেরেছি।”

পুরসভা নির্বাচন আসন্ন। এবার কোচবিহার জেলার সব কটি পুরসভাকে পাখির চোখ করেছে বিজেপি। লোকসভা নির্বাচনের নিরিখে সব পুরসভাতেই এগিয়ে রয়েছে তারা। কিন্তু এনআরসি ও সিএএ নিয়ে বিরোধীদের প্রচারে যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে না পরে তার জন্য ইতিমধ্যেই রাজ্য জুড়ে বাড়ী বাড়ী গিয়ে প্রচার কর্মসূচী শুরু করেছে বিজেপি নেতৃত্ব। সেই কর্মসূচী নিয়ে এদিন বিজেপি কোচবিহার জেলা সভানেত্রীর ১০ নম্বর ওয়ার্ডে যাওয়া বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad