ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বাইক চালকের মৃত্যু




নিজস্ব সংবাদদাতাঃ  পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট বাইক চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ধূপগুড়ি ব্লকের দূরামারী এলাকার ধানীঝোরাতে। মৃত যুবকের নাম বাপ্পা দাস। তার বাড়ী উত্তর নুনখাওয়া ডাঙ্গা এলাকায়।

জানা যায়, এদিন গয়েরকাটার দিক থেকে একটি ট্রাক্টর এবং একটি বাইক নাথুয়ার দিকে যাওয়ার পথে বাইকটি ট্রাক্টরকে পাশ কাটানোর চেষ্টা করে এগিয়ে যেতেই নিয়ন্ত্রণ হারিয়ে  পড়ে  যায়। ট্রাক্টরের গতি বেশি থাকায় ঐ যুবকের শরীরের উপর দিয়ে চলে যায় ট্রাক্টরের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। তবে দুর্ঘটনার পর পালিয়ে যায় ট্রাক্টরের চালক। ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad