আলিপুরদুয়ারের পুলিশ সুপারের বদলির নির্দেশিকা জারি - pcn page old

Post Top Ad

Post Top Ad

Friday, 24 January 2020

আলিপুরদুয়ারের পুলিশ সুপারের বদলির নির্দেশিকা জারি




নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠির বদলির নির্দেশিকা জারি হল। আলিপুরদুয়ার জেলার নতুন পুলিশ সুপার পদে আসছেন অভিতাভ মাইতি। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (হেড কোয়ার্টার) পদে রয়েছেন।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে ‘কম্পালসরি ওয়েটিং’-এ পাঠানো হয়েছে। শুক্রবার রাজ্য পুলিশের আইজি (পার্সোনেল) রাজেশকুমার যাদব স্বাক্ষরিত এক নির্দেশে ওই বদলির কথা জানানো হয়। উল্লেখ্য, ২০১৯ সালের জুন মাসে নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে আলিপুরদুয়ারের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

No comments:

Post a Comment

Post Top Ad