নিজস্ব সংবাদদাতাঃ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গঙ্গারামপুরে কর্মিসভা তৃণমূল কংগ্রেসের। শুক্রবার বিকেলে গঙ্গারামপুর শহরের দেবীকোট ভবনে আয়োজন করা হয় এই কর্মীসভার। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস, গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রাকেশ পন্ডিত, গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক বর্ধন ও অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বুথ কর্মীরা। এদিনের কর্মিসভা থেকে দলীয় কর্মীদের একাধিক দায়িত্ব দেওয়া হয়।

No comments:
Post a Comment